Skip to main content

শিক্ষার্থীকে মারধর প্রতিবাদে ইউএনওর বাসভবন ঘেরাও

 শিক্ষার্থীকে মারধর প্রতিবাদে ইউএনওর বাসভবন ঘেরাও!



পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে স্থানীয় এক ব্যক্তির মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে শিক্ষার্থীরা উপজেলা চত্বর অভিমুখে বিক্ষোভ মিছিল করেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর বিষয়টি অবহিত করেন। পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন ঘেরাও করে বিচারের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সনজিত ঘটনাস্থলে আসেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।


এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের মূল ফটকের সামনে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনের ১১তম ব্যাচের এক শিক্ষার্থী ফারহান সাদিক রাহাতকে মারধর করেন মিঠু নামের এক স্থানীয় ব্যক্তি, যিনি একসময় ছাত্রলীগের কর্মী ছিলেন।

জানা গেছে, ওই ব্যক্তি তাকে যথাযথ সম্মান না করার অভিযোগ তুলে শিক্ষার্থীর গালে চড় মারেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং লাঠি নিয়ে চড়াও হন।


ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিকাল ৪টা ৩০ মিনিটে তারা উপজেলা চত্বর অভিমুখে বিক্ষোভ মিছিল করেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর বিষয়টি অবহিত করেন। পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন ঘেরাও করে বিচারের দাবি জানান। তবে ইউএনও বাসভবনে উপস্থিত না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সনজিত ঘটনাস্থলে আসেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।


ফারহান সাদিক রাহাত বলেন, ‘তুচ্ছ কারণে অভিযুক্ত মিঠু আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। আমি চাই, সকল শিক্ষার্থীর সামনে সে ক্ষমা চাইবে।’


আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ডিভিএম ডিসিপ্লিনের ১৯তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান রাহাত বলেন, ‘আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, তার নিশ্চয়তা চাই। যতদিন পর্যন্ত সুষ্ঠু বিচার না হবে, ততদিন আমরা বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম স্থগিত রাখব।’


একই অনুষদের শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে এবং নিরাপত্তা জোরদার করতে হবে। সেই লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে ক্যাম্পাসের গেট নির্মাণ করা জরুরি।’


ক্যাম্পাসের সহকারী প্রক্টর ডা. আনোয়ার জাহিদ বলেন, ‘শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা দুঃখজনক। প্রক্টরিয়াল বডি এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’


এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সনজিত বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা অভিযুক্ত মিঠুর বাড়িতে যাই, তবে তাকে পাওয়া যায়নি। তার পরিবার সমাধানের পথে যেতে আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সমন্বয়ে সমাধান করা হবে।’


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, ‘শিক্ষার্থীদের দাবির মুখে অভিযুক্ত ব্যক্তির পরিবার ক্ষমা চেয়েছে। তবে অভিযুক্ত মিঠু এখনও সামনে আসেনি। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে আমরা সতর্ক থাকব।’


বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এখন থেকে ক্যাম্পাসে সকল প্রকার বহিরাগতর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

সাংবাদিক ইলিয়াস এর জরুরি বার্তা

 সাংবাদিক ইলিয়াস এর জরুরি বার্তা কটি স্ট্যাটাস দিয়েছে,তার লেখা স্ট্যাটাস টি হুবাহু তুলে ধরা হলো..তিনি লিখেন, সামনে ১০ নম্বর ম’হাবি’পদ সংকেত!!!!একটা ‘১৫ মিনিটসের প্রোগ্রাম করতে অনেক কষ্ট হয়৷ ৫ তারিখের পর চাইলে অনেক ধান্দায় যুক্ত হতে পারতাম৷ ২-৪ লাখ সাবসক্রাইবারের চ্যানেল দিয়ে মানুষকে ব্লাকমেইল করে অনেকে কোটি কোটি টাকা কামাচ্ছে৷ আমারও টাকা পয়সার সমস্যা হতো না কিন্তু সেটা না করে দেশের জন্যে কাজ করতে চেয়েছি৷৫ তারিখের পরপর প্রথম আলো-ডেইলী স্টার কিভাবে আলেমদের ধরে জ’ঙ্গি বানাতো সেই প্রমান দিয়েছি৷ পিলখানার ঘটনাকে কিভাবে প্রথম আলো আর ডেইলি স্টার জঙ্গি তকমা দিয়েছে সেটা দেখিয়েছি তারপর একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার নিয়ে কিভাবে প্রথম আলো জজ মিয়া নাটক সাজিয়েছে সেটার প্রমাণ দিয়েছি৷ পরিকল্পনা ছিলো এক এক করে হলি আর্টিজানসহ দেশের সবকটা জঙ্গি হামলার আসল রহস্য উদঘাটনের চেষ্টা করবো৷ কিন্তু সেটার আর প্রয়োজন মনে করছিনা৷ কারন এতসব প্রমান দেখানোর পরেও প্রথম আলো ডেইলি স্টারের বি’রুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নিউল্টো প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে সব রাজনৈতিক দলের ( জামায়ত-বিএনপিসহ ছোট বড় কুকুরের ছা...

অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ...See more

  অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ” — এমন খবর সাধারণত হঠাৎ করে হয় না, এর পেছনে নির্দিষ্ট কারণ থাকে। বাংলাদেশে এরকম পরিস্থিতি সাধারণত নিচের কারণে দেখা যায়: সম্ভাব্য কারণ ধর্মঘট বা পরিবহন শ্রমিকদের আন্দোলন ভাড়া বৃদ্ধি, চাঁদাবাজি, সড়ক আইন বা প্রশাসনের সঙ্গে বিরোধ হলে বাস মালিক/শ্রমিকরা ধর্মঘট ডাকতে পারে। রাজনৈতিক অস্থিরতা বা কর্মসূচি বড় রাজনৈতিক দলগুলোর হরতাল/অবরোধের সময় বাস চলাচল বন্ধ হয়ে যায়। জ্বালানির দাম বা সরবরাহ সমস্যা ডিজেল/পেট্রোলের দাম বাড়লে বা সংকট হলে পরিবহন মালিকরা বাস নামাতে চায় না। সড়ক দুর্ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় কোনো দুর্ঘটনার পর বা নিরাপত্তা ঝুঁকি থাকলে সাময়িকভাবে বাস বন্ধ রাখা হয়। প্রশাসনিক সিদ্ধান্ত বিশেষ পরিস্থিতিতে (যেমন নির্বাচন, বড় ইভেন্ট, নিরাপত্তা ঝুঁকি) সরকার বাস চলাচল সীমিত করতে পারে। আপনার করণীয় স্থানীয় সংবাদ (টিভি/অনলাইন) চেক করুন বাস কাউন্টার বা পরিবহন অফিসে খোঁজ নিন বিকল্প হিসেবে ট্রেন, লঞ্চ বা রাইড শেয়ার (যদি চালু থাকে) বিবেচনা করুন 🔎 Reality Check “অনির্দিষ্ট কালের জন্য বন্ধ” কথাটা অনেক সময় চাপ তৈরির জন্য ব্যবহার করা হয়, কিন্তু বাস্তবে বেশি...

সহ' বাস শেষে বী' র্য বাহিরে ফেললে কি গুনাহ হবে, ইসলাম কি বলে জেনে নিন

 স’হ’বাস শেষে বী’র্য বাহিরে ফেললে কি গুনাহ হবে, ইসলাম যা বলছে সহবাসের সময় বীর্য স্ত্রীর গর্ভে না রেখে বাইরে ফেলার একটি নির্দিষ্ট পদ্ধতির নাম ফিকহের ভাষায় “আজল”। এটি একটি পরিচিত প্রাকৃতিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, যার ব্যাপারে ইসলাম সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেছে। হাদিস অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় সাহাবিরা এই পদ্ধতি ব্যবহার করতেন, এবং তিনি তা নিষেধ করেননি। ফলে ইসলামি শরিয়তের আলোকে বলা যায়, স্ত্রীর সম্মতি থাকলে এবং বৈধ প্রয়োজনে আজল ব্যবহার করা জায়েয। তবে ইসলামে সন্তান না নেওয়ার পেছনে উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি শুধুমাত্র দারিদ্র্য, জীবিকা অনিশ্চয়তা কিংবা সন্তান পালনের ভয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তা শরিয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। কোরআনে আল্লাহ বলেন, “তোমাদের ও তোমাদের সন্তানদের রিজিকের দায়িত্ব আমি (আল্লাহ) নিয়েছি।” তবে স্ত্রীর শারীরিক অবস্থা, স্বাস্থ্যগত ঝুঁকি বা চিকিৎসাবিজ্ঞানের মত অনুযায়ী গর্ভধারণ ঝুঁকিপূর্ণ হলে, সাময়িক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ বৈধ। এই ক্ষেত্রে আজল, কন্ডমসহ স্বাস্থ্যসম্মত ও শরিয়তসম্মত উপায় অবলম্বন করা যায়। স্থায়ীভাব...