Skip to main content

আন্দোলনে অস্ত্র হাতে যুবলীগ নেতা, নিজেকে নির্দোষ দাবি করে ফেসবুক পোস্ট

 

ফেনীর ছাত্র আন্দোলন দমনের সময় অস্ত্র হাতে থাকার অভিযোগের মুখে পড়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ফেনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লুৎফর রহমান খোকন হাজারী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন তিনি।


রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে কোটা পূর্ণবহাল চলবে না (ফেনী) নামে একটি ফেসবুক গ্রুপে দেওয়া পোস্টে তিনি লেখেন, বিনা দোষে দোষী হলাম কেন? কেন এত বৈষম্য আমার বেলায়? গত ৪ আগস্ট ফেনীর মহিপালে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছিল, আমি মহিপাল থেকে ২-৩ কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও সবগুলো হত্যা মামলার আসামি হয়েছি! কিন্তু কেন?তিনি আরও লেখেন, যারা আমাকে হত্যাকারী বলছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ— মহিপালে অন্তত ১০০-২০০টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেগুলো ভালো করে যাচাই করুন। সেখানে আমার কোনো অস্তিত্ব নেই। একজনকে বিনা দোষে হত্যাকারী বলা সহজ, কিন্তু আমিও কারও সন্তান, কারও ভাই, কারও প্রতিবেশী। দয়া করে আমাকে বিনা দোষে অপরাধী বানাবেন না।


পোস্টের শেষে আল্লাহর নামে শপথ করে তিনি বলেন, আমি আবারও বলছি, ৪ আগস্ট আমি মহিপালে ছিলাম না। যদি কোনো সিসিটিভি ফুটেজে প্রমাণ হয় যে আমি সেখানে ছিলাম, তাহলে ফেনীর জনগণ যে শাস্তি দেবে, আমি তা মাথা পেতে নেব, ইনশাআল্লাযদিও খোকন হাজারীর এই দাবির বিপরীতে আন্দোলন দমনের সময় তার অস্ত্র হাতে থাকার ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ছবিতে দেখা গেছে, ফেনী ট্রাংক রোডের বাঁশপাড়ার মুখে তিনি মাথায় হেলমেট ও গায়ে টিশার্ট পরে শর্টগান হাতে আন্দোলন দমনের নেতৃত্ব দিচ্ছেন। তার পাশে থাকা কর্মীরা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ও ইট-পাটকেল নিক্ষেপ করছেন।


উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় ফেনী মডেল থানায় মোট ১৯টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৮টি হত্যা মামলা এবং ১১টি হত্যাচেষ্টার মামলা। এসব মামলায় খোকন হাজারী একাধিক হত্যা মামলার আসামি বলে জানা গেছে।হ

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

সাংবাদিক ইলিয়াস এর জরুরি বার্তা

 সাংবাদিক ইলিয়াস এর জরুরি বার্তা কটি স্ট্যাটাস দিয়েছে,তার লেখা স্ট্যাটাস টি হুবাহু তুলে ধরা হলো..তিনি লিখেন, সামনে ১০ নম্বর ম’হাবি’পদ সংকেত!!!!একটা ‘১৫ মিনিটসের প্রোগ্রাম করতে অনেক কষ্ট হয়৷ ৫ তারিখের পর চাইলে অনেক ধান্দায় যুক্ত হতে পারতাম৷ ২-৪ লাখ সাবসক্রাইবারের চ্যানেল দিয়ে মানুষকে ব্লাকমেইল করে অনেকে কোটি কোটি টাকা কামাচ্ছে৷ আমারও টাকা পয়সার সমস্যা হতো না কিন্তু সেটা না করে দেশের জন্যে কাজ করতে চেয়েছি৷৫ তারিখের পরপর প্রথম আলো-ডেইলী স্টার কিভাবে আলেমদের ধরে জ’ঙ্গি বানাতো সেই প্রমান দিয়েছি৷ পিলখানার ঘটনাকে কিভাবে প্রথম আলো আর ডেইলি স্টার জঙ্গি তকমা দিয়েছে সেটা দেখিয়েছি তারপর একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার নিয়ে কিভাবে প্রথম আলো জজ মিয়া নাটক সাজিয়েছে সেটার প্রমাণ দিয়েছি৷ পরিকল্পনা ছিলো এক এক করে হলি আর্টিজানসহ দেশের সবকটা জঙ্গি হামলার আসল রহস্য উদঘাটনের চেষ্টা করবো৷ কিন্তু সেটার আর প্রয়োজন মনে করছিনা৷ কারন এতসব প্রমান দেখানোর পরেও প্রথম আলো ডেইলি স্টারের বি’রুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নিউল্টো প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে সব রাজনৈতিক দলের ( জামায়ত-বিএনপিসহ ছোট বড় কুকুরের ছা...

অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ...See more

  অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ” — এমন খবর সাধারণত হঠাৎ করে হয় না, এর পেছনে নির্দিষ্ট কারণ থাকে। বাংলাদেশে এরকম পরিস্থিতি সাধারণত নিচের কারণে দেখা যায়: সম্ভাব্য কারণ ধর্মঘট বা পরিবহন শ্রমিকদের আন্দোলন ভাড়া বৃদ্ধি, চাঁদাবাজি, সড়ক আইন বা প্রশাসনের সঙ্গে বিরোধ হলে বাস মালিক/শ্রমিকরা ধর্মঘট ডাকতে পারে। রাজনৈতিক অস্থিরতা বা কর্মসূচি বড় রাজনৈতিক দলগুলোর হরতাল/অবরোধের সময় বাস চলাচল বন্ধ হয়ে যায়। জ্বালানির দাম বা সরবরাহ সমস্যা ডিজেল/পেট্রোলের দাম বাড়লে বা সংকট হলে পরিবহন মালিকরা বাস নামাতে চায় না। সড়ক দুর্ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় কোনো দুর্ঘটনার পর বা নিরাপত্তা ঝুঁকি থাকলে সাময়িকভাবে বাস বন্ধ রাখা হয়। প্রশাসনিক সিদ্ধান্ত বিশেষ পরিস্থিতিতে (যেমন নির্বাচন, বড় ইভেন্ট, নিরাপত্তা ঝুঁকি) সরকার বাস চলাচল সীমিত করতে পারে। আপনার করণীয় স্থানীয় সংবাদ (টিভি/অনলাইন) চেক করুন বাস কাউন্টার বা পরিবহন অফিসে খোঁজ নিন বিকল্প হিসেবে ট্রেন, লঞ্চ বা রাইড শেয়ার (যদি চালু থাকে) বিবেচনা করুন 🔎 Reality Check “অনির্দিষ্ট কালের জন্য বন্ধ” কথাটা অনেক সময় চাপ তৈরির জন্য ব্যবহার করা হয়, কিন্তু বাস্তবে বেশি...

চাকসু ফলাফল ঘোষণা

   ​ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল আজ, ৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ঘোষণা করা হবে। ভোট গণনা চলছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সূত্র থেকে জানা যাচ্ছে যে, রাত ১২টার আগেই ফলাফল ঘোষণা করা সম্ভব হতে পারে। ​সর্বশেষ এবং সঠিক তথ্যের জন্য, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং নির্ভরযোগ্য সংবাদ চ্যানেলগুলো অনুসরণ করতে পারেন। Countdown Timer