Skip to main content

মায়ের পরকীয়ার বলি হলো মেয়েও, পুড়লো প্রেমিকের বাড়ি

 মায়ের পরকীয়ার বলি হলো মেয়েও, পুড়লো প্রেমিকের বাড়ি

মায়ের সঙ্গে এক পুরুষের অনৈতিক কর্মকাণ্ড মেনে নিতে না পেরে জীবন দিতে হলো মেয়েকে। তবে বাঁচতে পারলেন না মা-ও। কথিত প্রেমিক মেয়েকে হত্যার পর মাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। তার মাথাও আলাদা করে নদীতে ফেলে দেয়। ঘটনাটি রংপুরের পীরগঞ্জের চতরার। পুলিশ কথিত প্রেমিক আতিকুরকে গ্রেফতার এবং মা ও মেয়ের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী আতিকুরের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।


শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রংপুরের পীরগঞ্জের চাতরা বদনা বাজার এলাকার পুলিশের ক্রাইম সিনের ফরেনসিক টিম পরীক্ষার পরে নিশ্চিত করে নিহতের নাম দেলোয়ারা। এ নিয়ে শুরু হয় তদন্ত। তদন্তের পর এই ঘটনায় শনিবার একই এলাকার আতিকুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে লোমহর্ষক তথ্য।


পুলিশ জানায়, কয়েক মাস আগে যাত্রাদলের নাট্যকর্মী দেলোয়ারাকে স্ত্রী পরিচয়ে বাড়িতে আনে আতিকুর। তার সাথে ছিল ৬ বছর বয়সী মেয়ে সায়মা। মায়ের সাথে আতিকুরকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে শিশুটি। পরে শিশু সায়মাকে হত্যা করে বাড়ির পাশে পুতে রাখে আতিকুর। এ নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে শুক্রবার দেলোয়ারাকে গলা কেটে হত্যার পর নদীতে ফেলে দেয়া হয় বিচ্ছিন্ন মাথা। আতিকুরের দেয়া তথ্য অনুযায়ী রোববার শিশুটির মরদেহ ও মায়ের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ।


এ ব্যাপারে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডি সার্কেল) আসিফা আফরোজ আদুরী জানান, আতিকুরকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে প্রথমে সে কিছুই বলছিল না। অধিকতর জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে। বাচ্চাটাকে (সায়মাকে) সে মেরে ফেলেছে। প্রথমে প্রচণ্ড মারে। পরে জ্ঞান হারিয়ে ফেললে তাকে শ্বাসরোধে হত্যা করে ঘরেই রেখে দেয়। রাতের বেলা বাচ্চাটার লাশ বাড়ির পাশে একটি গর্ত করে রেখে দেয়। এরপর সে স্বাভাবিক ছিল। পরে বাচ্চাটাকে নিয়ে দেলোয়ারার সাথে বিরোধে জড়ায়। এ নিয়ে দ্বন্দ্বের জেরে শুক্রবার ভোরে তাকে গলা কেটে হত্যা করে লাশ মাথা পাশের করতোয়া নদীতে ফেলে যায়।


পুলিশ জানায়, আতিকুর এলাকায় জুয়ারী হিসেবে পরিচিত। বিভিন্ন স্থানে যাত্রাগানে জুয়ার আসর বসাতেন তিনি। সেখান থেকেই দেলোয়ারার সাথে পরিচয় ও প্রেম গড়ে ‍ওঠে। দেলোয়ারা একটি যাত্রাগানের নাট্যকর্মী ছিলেন। সেখানে ঝিনুকমালা নামে পরিচিত ছিলেন তিনি। সেই সুবাদেই মাস তিনেক আগে বাসায় এনে রেখেছিলেন দেলোয়ারা ও তার মেয়ে সায়মাকে।


এদিকে ঘটনা প্রকাশ্যে আসলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। রোববার বিকেলে আতিকুরের বাড়ি পুড়িয়ে দেয় তারা।


রংপুরের পুলিশ সুপার আবু সাইম, জানান, নৃশংস এই হত্যাকাণ্ডে হতবাক ‍পুলিশ। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

সাংবাদিক ইলিয়াস এর জরুরি বার্তা

 সাংবাদিক ইলিয়াস এর জরুরি বার্তা কটি স্ট্যাটাস দিয়েছে,তার লেখা স্ট্যাটাস টি হুবাহু তুলে ধরা হলো..তিনি লিখেন, সামনে ১০ নম্বর ম’হাবি’পদ সংকেত!!!!একটা ‘১৫ মিনিটসের প্রোগ্রাম করতে অনেক কষ্ট হয়৷ ৫ তারিখের পর চাইলে অনেক ধান্দায় যুক্ত হতে পারতাম৷ ২-৪ লাখ সাবসক্রাইবারের চ্যানেল দিয়ে মানুষকে ব্লাকমেইল করে অনেকে কোটি কোটি টাকা কামাচ্ছে৷ আমারও টাকা পয়সার সমস্যা হতো না কিন্তু সেটা না করে দেশের জন্যে কাজ করতে চেয়েছি৷৫ তারিখের পরপর প্রথম আলো-ডেইলী স্টার কিভাবে আলেমদের ধরে জ’ঙ্গি বানাতো সেই প্রমান দিয়েছি৷ পিলখানার ঘটনাকে কিভাবে প্রথম আলো আর ডেইলি স্টার জঙ্গি তকমা দিয়েছে সেটা দেখিয়েছি তারপর একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার নিয়ে কিভাবে প্রথম আলো জজ মিয়া নাটক সাজিয়েছে সেটার প্রমাণ দিয়েছি৷ পরিকল্পনা ছিলো এক এক করে হলি আর্টিজানসহ দেশের সবকটা জঙ্গি হামলার আসল রহস্য উদঘাটনের চেষ্টা করবো৷ কিন্তু সেটার আর প্রয়োজন মনে করছিনা৷ কারন এতসব প্রমান দেখানোর পরেও প্রথম আলো ডেইলি স্টারের বি’রুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নিউল্টো প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে সব রাজনৈতিক দলের ( জামায়ত-বিএনপিসহ ছোট বড় কুকুরের ছা...

অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ...See more

  অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ” — এমন খবর সাধারণত হঠাৎ করে হয় না, এর পেছনে নির্দিষ্ট কারণ থাকে। বাংলাদেশে এরকম পরিস্থিতি সাধারণত নিচের কারণে দেখা যায়: সম্ভাব্য কারণ ধর্মঘট বা পরিবহন শ্রমিকদের আন্দোলন ভাড়া বৃদ্ধি, চাঁদাবাজি, সড়ক আইন বা প্রশাসনের সঙ্গে বিরোধ হলে বাস মালিক/শ্রমিকরা ধর্মঘট ডাকতে পারে। রাজনৈতিক অস্থিরতা বা কর্মসূচি বড় রাজনৈতিক দলগুলোর হরতাল/অবরোধের সময় বাস চলাচল বন্ধ হয়ে যায়। জ্বালানির দাম বা সরবরাহ সমস্যা ডিজেল/পেট্রোলের দাম বাড়লে বা সংকট হলে পরিবহন মালিকরা বাস নামাতে চায় না। সড়ক দুর্ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় কোনো দুর্ঘটনার পর বা নিরাপত্তা ঝুঁকি থাকলে সাময়িকভাবে বাস বন্ধ রাখা হয়। প্রশাসনিক সিদ্ধান্ত বিশেষ পরিস্থিতিতে (যেমন নির্বাচন, বড় ইভেন্ট, নিরাপত্তা ঝুঁকি) সরকার বাস চলাচল সীমিত করতে পারে। আপনার করণীয় স্থানীয় সংবাদ (টিভি/অনলাইন) চেক করুন বাস কাউন্টার বা পরিবহন অফিসে খোঁজ নিন বিকল্প হিসেবে ট্রেন, লঞ্চ বা রাইড শেয়ার (যদি চালু থাকে) বিবেচনা করুন 🔎 Reality Check “অনির্দিষ্ট কালের জন্য বন্ধ” কথাটা অনেক সময় চাপ তৈরির জন্য ব্যবহার করা হয়, কিন্তু বাস্তবে বেশি...

চাকসু ফলাফল ঘোষণা

   ​ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল আজ, ৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ঘোষণা করা হবে। ভোট গণনা চলছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সূত্র থেকে জানা যাচ্ছে যে, রাত ১২টার আগেই ফলাফল ঘোষণা করা সম্ভব হতে পারে। ​সর্বশেষ এবং সঠিক তথ্যের জন্য, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং নির্ভরযোগ্য সংবাদ চ্যানেলগুলো অনুসরণ করতে পারেন। Countdown Timer