Skip to main content

বাজারে ডাকাত এসেছে, আপনারা বের হন’

 বাজারে ডাকাত এসেছে, আপনারা বের হন’

বাজারে ডাকাত এসেছে, আপনারা বের হন’—মসজিদের মাইকে এমন ডাক শুনতেই দেশীয় অস্ত্র নিয়ে বের হন গ্রামবাসী। কিন্তু কয়েকঘণ্টা তন্নতন্ন করে খুঁজেও পাওয়া যায়নি কাউকেই। পরে সবাই একত্রিত হয়ে প্রধান প্রধান সড়কে দেন মহড়া। এ খবর শুনে তড়িঘড়ি করে পুলিশ এসে নিরাপত্তার আশ্বাস দিলে ঘরে ফিরে যান এলাকাবাসী।সোমবার (১০ মার্চ) রাত ১২টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার পুরান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, কয়েক শতাধিক যুবক ও কিশোর রাস্তার ওপর হাঁটাচলা করছে। তাদের হাতে রয়েছে টর্চ লাইট, লাঠি, ডাল, ট্যাটা, কাতরা, ফুল কোচিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। তারা সবাই নিরাপত্তা ও সম্বল রক্ষার্থে পাহারা দিচ্ছেন।


এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে হঠাৎ বেশ কয়েকটি মসজিদের মাইকে বলতে শোনা যায় ‘বাজারে ডাকাত এসেছে, আপনারা বের হন’। মাইকিং শুনেই যে যার অবস্থান থেকে এলাকার সব লোকজন বের হয়ে আসেন। এ সময় একত্রিত হয়ে কালকিনি পুরান বাজারসহ সব অলিগলিতে ডাকাত খোঁজাখুজি করা হয়। কিন্তু কোনো ডাকাতকে ধরতে পারেননি তারা। এজন্য নিজেদের নিরাপত্তার স্বার্থে ও সম্বল রক্ষার্থে এলাকার লোকজন একত্রিত হয়ে প্রধান সড়কগুলোতে মহড়া দেন। পরে পুলিশের নিরাপত্তার আশ্বাসে ঘরে ফিরে যান তারাএ ব্যাপারে স্থানীয় সংবাদকর্মী আশরাফুল হাকিম বলেন, বরিশালের সেলিমপুর থেকে একদল ডাকাতকে ধাওয়া দেয়। ওখান থেকে ধাওয়া খেয়ে কালকিনি উপজেলার আন্ডারচর গোপপাতা এলাকায় ঢোকে। এ সময় টের উপজেলার প্রতিটি বাজারের মসজিদে মসজিদে মাইকিং করা হয়। পরে ডাকাত পালিয়ে যায়।


কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ সোহেল রানা বলেন, আমি ডাকাত পড়ার কথা শুনছি। বর্তমানে আমার টিমসহ আমি বাইরে আছি। কিন্তু কোথাও এরকম কোনো আলামত পাওয়া যায় নাই। এলাকাবাসী মাইকিং শুনে আসছিলেন। আমরা এলাকাবাসীর নিরাপত্তায় রয়েছি।।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

সাংবাদিক ইলিয়াস এর জরুরি বার্তা

 সাংবাদিক ইলিয়াস এর জরুরি বার্তা কটি স্ট্যাটাস দিয়েছে,তার লেখা স্ট্যাটাস টি হুবাহু তুলে ধরা হলো..তিনি লিখেন, সামনে ১০ নম্বর ম’হাবি’পদ সংকেত!!!!একটা ‘১৫ মিনিটসের প্রোগ্রাম করতে অনেক কষ্ট হয়৷ ৫ তারিখের পর চাইলে অনেক ধান্দায় যুক্ত হতে পারতাম৷ ২-৪ লাখ সাবসক্রাইবারের চ্যানেল দিয়ে মানুষকে ব্লাকমেইল করে অনেকে কোটি কোটি টাকা কামাচ্ছে৷ আমারও টাকা পয়সার সমস্যা হতো না কিন্তু সেটা না করে দেশের জন্যে কাজ করতে চেয়েছি৷৫ তারিখের পরপর প্রথম আলো-ডেইলী স্টার কিভাবে আলেমদের ধরে জ’ঙ্গি বানাতো সেই প্রমান দিয়েছি৷ পিলখানার ঘটনাকে কিভাবে প্রথম আলো আর ডেইলি স্টার জঙ্গি তকমা দিয়েছে সেটা দেখিয়েছি তারপর একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার নিয়ে কিভাবে প্রথম আলো জজ মিয়া নাটক সাজিয়েছে সেটার প্রমাণ দিয়েছি৷ পরিকল্পনা ছিলো এক এক করে হলি আর্টিজানসহ দেশের সবকটা জঙ্গি হামলার আসল রহস্য উদঘাটনের চেষ্টা করবো৷ কিন্তু সেটার আর প্রয়োজন মনে করছিনা৷ কারন এতসব প্রমান দেখানোর পরেও প্রথম আলো ডেইলি স্টারের বি’রুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নিউল্টো প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে সব রাজনৈতিক দলের ( জামায়ত-বিএনপিসহ ছোট বড় কুকুরের ছা...

অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ...See more

  অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ” — এমন খবর সাধারণত হঠাৎ করে হয় না, এর পেছনে নির্দিষ্ট কারণ থাকে। বাংলাদেশে এরকম পরিস্থিতি সাধারণত নিচের কারণে দেখা যায়: সম্ভাব্য কারণ ধর্মঘট বা পরিবহন শ্রমিকদের আন্দোলন ভাড়া বৃদ্ধি, চাঁদাবাজি, সড়ক আইন বা প্রশাসনের সঙ্গে বিরোধ হলে বাস মালিক/শ্রমিকরা ধর্মঘট ডাকতে পারে। রাজনৈতিক অস্থিরতা বা কর্মসূচি বড় রাজনৈতিক দলগুলোর হরতাল/অবরোধের সময় বাস চলাচল বন্ধ হয়ে যায়। জ্বালানির দাম বা সরবরাহ সমস্যা ডিজেল/পেট্রোলের দাম বাড়লে বা সংকট হলে পরিবহন মালিকরা বাস নামাতে চায় না। সড়ক দুর্ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় কোনো দুর্ঘটনার পর বা নিরাপত্তা ঝুঁকি থাকলে সাময়িকভাবে বাস বন্ধ রাখা হয়। প্রশাসনিক সিদ্ধান্ত বিশেষ পরিস্থিতিতে (যেমন নির্বাচন, বড় ইভেন্ট, নিরাপত্তা ঝুঁকি) সরকার বাস চলাচল সীমিত করতে পারে। আপনার করণীয় স্থানীয় সংবাদ (টিভি/অনলাইন) চেক করুন বাস কাউন্টার বা পরিবহন অফিসে খোঁজ নিন বিকল্প হিসেবে ট্রেন, লঞ্চ বা রাইড শেয়ার (যদি চালু থাকে) বিবেচনা করুন 🔎 Reality Check “অনির্দিষ্ট কালের জন্য বন্ধ” কথাটা অনেক সময় চাপ তৈরির জন্য ব্যবহার করা হয়, কিন্তু বাস্তবে বেশি...

চাকসু ফলাফল ঘোষণা

   ​ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল আজ, ৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ঘোষণা করা হবে। ভোট গণনা চলছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সূত্র থেকে জানা যাচ্ছে যে, রাত ১২টার আগেই ফলাফল ঘোষণা করা সম্ভব হতে পারে। ​সর্বশেষ এবং সঠিক তথ্যের জন্য, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং নির্ভরযোগ্য সংবাদ চ্যানেলগুলো অনুসরণ করতে পারেন। Countdown Timer