Skip to main content

বাড়িতে ঢুকে বাবা-মাকে মেরে তরুণী অপহরণ

 বাড়িতে ঢুকে বাবা-মাকে মেরে তরুণী অপহরণ

গাইবান্ধায় বাড়িতে হামলা-ভাঙচুর ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থী এক তরুণীকে অপহরণ করা হয়। এর তিন ঘণ্টা পর তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়।


মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেপারীপাড়ায় এই ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিওতে দেখা গেছে, এসময় আশপাশের বহু নারী-পুরুষ দাঁড়িয়ে থাকলেও কাউকে সেভাবে প্রতিরোধ করেন নাই।


আটক তরুণের নাম মেসকাত হোসেন সঞ্চয় (২০)। তিনি মোঘলটুলী গ্রামের বাসিন্দাভুক্তভোগীর পরিবার জানায়, স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে উত্যক্ত করাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিলো সঞ্চয়। আজ বাড়িতে হামলা, লুটপাট ও আমাদের মারধর করে মেয়েকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি করেন তারা।


প্রণোদনার সার বেচে দিলেন এক কর্মকর্তা, ফেরালেন আরেকজনপ্রণোদনার সার বেচে দিলেন এক কর্মকর্তা, ফেরালেন আরেকজন!


গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, দুপুরে গোবিন্দগঞ্জ গার্লস স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থী। বাসায় ফেরার পরেই সঞ্চয়সহ ১৫-২০ জনের একটি দল লাঠিসোড়া নিয়ে মেয়েটির বাড়িতে হামলা চালায়। এসময় ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। বাধা দিতে গেলে বাবা-মাকে মারধর করা হয়। পরে শিক্ষার্থীকে টেনে হেঁচড়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিকেল পাঁচটার দিকে পাশের কামারদহ ফেলুপাড়া গ্রামের চাঁন মিয়ার বাড়ি থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত সঞ্চয়কে আটক করা হয়।।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

সাংবাদিক ইলিয়াস এর জরুরি বার্তা

 সাংবাদিক ইলিয়াস এর জরুরি বার্তা কটি স্ট্যাটাস দিয়েছে,তার লেখা স্ট্যাটাস টি হুবাহু তুলে ধরা হলো..তিনি লিখেন, সামনে ১০ নম্বর ম’হাবি’পদ সংকেত!!!!একটা ‘১৫ মিনিটসের প্রোগ্রাম করতে অনেক কষ্ট হয়৷ ৫ তারিখের পর চাইলে অনেক ধান্দায় যুক্ত হতে পারতাম৷ ২-৪ লাখ সাবসক্রাইবারের চ্যানেল দিয়ে মানুষকে ব্লাকমেইল করে অনেকে কোটি কোটি টাকা কামাচ্ছে৷ আমারও টাকা পয়সার সমস্যা হতো না কিন্তু সেটা না করে দেশের জন্যে কাজ করতে চেয়েছি৷৫ তারিখের পরপর প্রথম আলো-ডেইলী স্টার কিভাবে আলেমদের ধরে জ’ঙ্গি বানাতো সেই প্রমান দিয়েছি৷ পিলখানার ঘটনাকে কিভাবে প্রথম আলো আর ডেইলি স্টার জঙ্গি তকমা দিয়েছে সেটা দেখিয়েছি তারপর একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার নিয়ে কিভাবে প্রথম আলো জজ মিয়া নাটক সাজিয়েছে সেটার প্রমাণ দিয়েছি৷ পরিকল্পনা ছিলো এক এক করে হলি আর্টিজানসহ দেশের সবকটা জঙ্গি হামলার আসল রহস্য উদঘাটনের চেষ্টা করবো৷ কিন্তু সেটার আর প্রয়োজন মনে করছিনা৷ কারন এতসব প্রমান দেখানোর পরেও প্রথম আলো ডেইলি স্টারের বি’রুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নিউল্টো প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে সব রাজনৈতিক দলের ( জামায়ত-বিএনপিসহ ছোট বড় কুকুরের ছা...

অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ...See more

  অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ” — এমন খবর সাধারণত হঠাৎ করে হয় না, এর পেছনে নির্দিষ্ট কারণ থাকে। বাংলাদেশে এরকম পরিস্থিতি সাধারণত নিচের কারণে দেখা যায়: সম্ভাব্য কারণ ধর্মঘট বা পরিবহন শ্রমিকদের আন্দোলন ভাড়া বৃদ্ধি, চাঁদাবাজি, সড়ক আইন বা প্রশাসনের সঙ্গে বিরোধ হলে বাস মালিক/শ্রমিকরা ধর্মঘট ডাকতে পারে। রাজনৈতিক অস্থিরতা বা কর্মসূচি বড় রাজনৈতিক দলগুলোর হরতাল/অবরোধের সময় বাস চলাচল বন্ধ হয়ে যায়। জ্বালানির দাম বা সরবরাহ সমস্যা ডিজেল/পেট্রোলের দাম বাড়লে বা সংকট হলে পরিবহন মালিকরা বাস নামাতে চায় না। সড়ক দুর্ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় কোনো দুর্ঘটনার পর বা নিরাপত্তা ঝুঁকি থাকলে সাময়িকভাবে বাস বন্ধ রাখা হয়। প্রশাসনিক সিদ্ধান্ত বিশেষ পরিস্থিতিতে (যেমন নির্বাচন, বড় ইভেন্ট, নিরাপত্তা ঝুঁকি) সরকার বাস চলাচল সীমিত করতে পারে। আপনার করণীয় স্থানীয় সংবাদ (টিভি/অনলাইন) চেক করুন বাস কাউন্টার বা পরিবহন অফিসে খোঁজ নিন বিকল্প হিসেবে ট্রেন, লঞ্চ বা রাইড শেয়ার (যদি চালু থাকে) বিবেচনা করুন 🔎 Reality Check “অনির্দিষ্ট কালের জন্য বন্ধ” কথাটা অনেক সময় চাপ তৈরির জন্য ব্যবহার করা হয়, কিন্তু বাস্তবে বেশি...

চাকসু ফলাফল ঘোষণা

   ​ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল আজ, ৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ঘোষণা করা হবে। ভোট গণনা চলছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সূত্র থেকে জানা যাচ্ছে যে, রাত ১২টার আগেই ফলাফল ঘোষণা করা সম্ভব হতে পারে। ​সর্বশেষ এবং সঠিক তথ্যের জন্য, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং নির্ভরযোগ্য সংবাদ চ্যানেলগুলো অনুসরণ করতে পারেন। Countdown Timer