Skip to main content

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই বড় এক সুসংবাদ পেল পাকিস্তান

 ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই বড় এক সুসংবাদ পেল পাকিস্তান

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা প্রায় যুদ্ধের রূপ ধারণ করেছে। এমন চরম রাজনৈতিক উত্তেজনা এবং সীমান্ত সংঘাতের আবহে এক স্বস্তির খবর পেয়েছে পাকিস্তান। দেশটির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ১ বিলিয়ন ডলার ঋণ ছাড়ের অনুমোদন দিয়েছে।শুক্রবার (৯ মে) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ নির্বাহী বোর্ডের বৈঠকে পাকিস্তানকে ১ বিলিয়ন ডলার ঋণ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই অর্থ এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) কর্মসূচির আওতায় অবিলম্বে ছাড় করা হবে।


আরও পড়ুন- ‘ভারতের গণমাধ্যম কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে’


বৈঠকে পাকিস্তানের কর্মক্ষমতা মানদণ্ড সংশোধন এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) কাঠামোর আওতায় নতুন ব্যবস্থা গ্রহণের অনুরোধ নিয়েও আলোচনা হয়েছে। আইএমএফ এবং ইসলামাবাদের মধ্যে গত মার্চে ৭ বিলিয়ন ডলারের ঋণ সুবিধার প্রথম পর্যালোচনা নিয়ে একটি স্টাফ-লেভেল চুক্তি (এসএলএ) হয়েছিল। ২৮ মাসের এই চুক্তি পাকিস্তানকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা করবে বলে জানিয়েছিল আইএমএফ।


প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে পাকিস্তানে মুদ্রাস্ফীতির হার ৫ দশমিক ১ শতাংশ এবং ২০২৬ সালে ৭ দশমিক ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। ২০২৪ সালে দেশটিতে মুদ্রাস্ফীতি ছিল ২৩ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে, পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২৫-২৬ অর্থবছরে ৩ দশমিক ৬ শতাংশ পর্যন্ত উন্নীত হবে বলে আশা করা হচ্ছে, যা দেশের জন্য একটি ইতিবাচক চলতি হিসাব ঘাটতির বিষয়েও আইএমএফ ইতিবাচক বার্তা দিয়েছে। সংস্থাটির মতে, পাকিস্তানের চলতি হিসাব ঘাটতি জিডিপির ০.১ শতাংশ (প্রায় ৪০০ মিলিয়ন ডলার) হবে। এটি যা আগের ১ শতাংশ (৩ দশমিক ৭ বিলিয়ন ডলার) পূর্বাভাসের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম।এছাড়া পাকিস্তানে বেকারত্বের হার কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুসারে, ২০২৫ সালে বেকারত্বের হার ৮ শতাংশ এবং ২০২৬ সালে আরও কমে ৭ দশমিক ৫ শতাংশ হতে পারে। ২০২৪ সালে এ হার ছিল আট দশমিক তিন শতাংশ।


আইএমএফের এই অর্থ ছাড় এবং ভবিষ্যৎ পূর্বাভাস পাকিস্তানের জন্য একদিকে যেমন আর্থিক স্বস্তি বয়ে আনছে, অন্যদিকে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার পথে এগিয়ে যাওয়ার বার্তাও দিচ্ছে।সংকেত।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

সাংবাদিক ইলিয়াস এর জরুরি বার্তা

 সাংবাদিক ইলিয়াস এর জরুরি বার্তা কটি স্ট্যাটাস দিয়েছে,তার লেখা স্ট্যাটাস টি হুবাহু তুলে ধরা হলো..তিনি লিখেন, সামনে ১০ নম্বর ম’হাবি’পদ সংকেত!!!!একটা ‘১৫ মিনিটসের প্রোগ্রাম করতে অনেক কষ্ট হয়৷ ৫ তারিখের পর চাইলে অনেক ধান্দায় যুক্ত হতে পারতাম৷ ২-৪ লাখ সাবসক্রাইবারের চ্যানেল দিয়ে মানুষকে ব্লাকমেইল করে অনেকে কোটি কোটি টাকা কামাচ্ছে৷ আমারও টাকা পয়সার সমস্যা হতো না কিন্তু সেটা না করে দেশের জন্যে কাজ করতে চেয়েছি৷৫ তারিখের পরপর প্রথম আলো-ডেইলী স্টার কিভাবে আলেমদের ধরে জ’ঙ্গি বানাতো সেই প্রমান দিয়েছি৷ পিলখানার ঘটনাকে কিভাবে প্রথম আলো আর ডেইলি স্টার জঙ্গি তকমা দিয়েছে সেটা দেখিয়েছি তারপর একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার নিয়ে কিভাবে প্রথম আলো জজ মিয়া নাটক সাজিয়েছে সেটার প্রমাণ দিয়েছি৷ পরিকল্পনা ছিলো এক এক করে হলি আর্টিজানসহ দেশের সবকটা জঙ্গি হামলার আসল রহস্য উদঘাটনের চেষ্টা করবো৷ কিন্তু সেটার আর প্রয়োজন মনে করছিনা৷ কারন এতসব প্রমান দেখানোর পরেও প্রথম আলো ডেইলি স্টারের বি’রুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নিউল্টো প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে সব রাজনৈতিক দলের ( জামায়ত-বিএনপিসহ ছোট বড় কুকুরের ছা...

অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ...See more

  অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ” — এমন খবর সাধারণত হঠাৎ করে হয় না, এর পেছনে নির্দিষ্ট কারণ থাকে। বাংলাদেশে এরকম পরিস্থিতি সাধারণত নিচের কারণে দেখা যায়: সম্ভাব্য কারণ ধর্মঘট বা পরিবহন শ্রমিকদের আন্দোলন ভাড়া বৃদ্ধি, চাঁদাবাজি, সড়ক আইন বা প্রশাসনের সঙ্গে বিরোধ হলে বাস মালিক/শ্রমিকরা ধর্মঘট ডাকতে পারে। রাজনৈতিক অস্থিরতা বা কর্মসূচি বড় রাজনৈতিক দলগুলোর হরতাল/অবরোধের সময় বাস চলাচল বন্ধ হয়ে যায়। জ্বালানির দাম বা সরবরাহ সমস্যা ডিজেল/পেট্রোলের দাম বাড়লে বা সংকট হলে পরিবহন মালিকরা বাস নামাতে চায় না। সড়ক দুর্ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় কোনো দুর্ঘটনার পর বা নিরাপত্তা ঝুঁকি থাকলে সাময়িকভাবে বাস বন্ধ রাখা হয়। প্রশাসনিক সিদ্ধান্ত বিশেষ পরিস্থিতিতে (যেমন নির্বাচন, বড় ইভেন্ট, নিরাপত্তা ঝুঁকি) সরকার বাস চলাচল সীমিত করতে পারে। আপনার করণীয় স্থানীয় সংবাদ (টিভি/অনলাইন) চেক করুন বাস কাউন্টার বা পরিবহন অফিসে খোঁজ নিন বিকল্প হিসেবে ট্রেন, লঞ্চ বা রাইড শেয়ার (যদি চালু থাকে) বিবেচনা করুন 🔎 Reality Check “অনির্দিষ্ট কালের জন্য বন্ধ” কথাটা অনেক সময় চাপ তৈরির জন্য ব্যবহার করা হয়, কিন্তু বাস্তবে বেশি...

চাকসু ফলাফল ঘোষণা

   ​ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল আজ, ৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ঘোষণা করা হবে। ভোট গণনা চলছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সূত্র থেকে জানা যাচ্ছে যে, রাত ১২টার আগেই ফলাফল ঘোষণা করা সম্ভব হতে পারে। ​সর্বশেষ এবং সঠিক তথ্যের জন্য, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং নির্ভরযোগ্য সংবাদ চ্যানেলগুলো অনুসরণ করতে পারেন। Countdown Timer