আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিতর্কিত ও সমালোচিত প্রার্থীদের বদল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সভায় সিলেট-৬, নেত্রকোনা-৫, ব্রাহ্মণবাড়িয়া-৪, জামালপুর-২, কুষ্টিয়া-৪, সিরাজগঞ্জ-৩ এবং চট্টগ্রাম-১২ ও ১৩সহ অন্তত ৩০টি আসনে মনোনয়ন পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়। এসব আসনের কিছু প্রার্থীর বিরুদ্ধে নৈতিক স্খলন, বয়সজনিত সীমাবদ্ধতা, বিতর্কিত কর্মকাণ্ড ও সমালোচিত হওয়ার অভিযোগ তুলে নেতারা মত দেন।
গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করার পর থেকেই অর্ধশতাধিক আসনে ‘মনোনয়ন বিদ্রোহ’ দেখা দেয়। বাকি ৬৩টি আসনেও মনোনয়ন নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।
অন্যদিকে নির্বাচনী প্রচারণা নিয়ে বড় পরিকল্পনা করছে বিএনপি। ‘দেশ গড়ার পরিকল্পনা’ নামে একটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে জেন-জি প্রজন্মসহ সমাজের সব শ্রেণিকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী চলবে। স্থায়ী কমিটির বৈঠকে এ প্রসঙ্গেও বিস্তারিত আলোচনা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বাসযোগ্য, আধুনিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে সাতটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি—জলবায়ু ও পরিবেশ রক্ষা, শিক্ষা ও দক্ষ জনশক্তি, স্বাস্থ্য, কৃষি, নারী, ক্রীড়া ও ধর্ম। ক্ষমতায় গেলে এসব ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা লিফলেটের মাধ্যমে ভোটারদের কাছে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে একাধিক টিম মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে।
স্থায়ী কমিটির বৈঠকে ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। তিনি জানান, ঘোষিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে এবং বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে।
00:02
Comments
Popular posts from this blog
এইমাত্র পাওয়াঃ বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসনে অগ্রধিকার পাবেন যারা
November 09, 2025
Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকি ৬৩টি আসন ফাঁকা রেখেছে বিএনপি। তবে এ তালিকার বেশির ভাগ আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন পরীক্ষিত জোটভুক্ত দলের শরিক নেতারা। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগবিরোধী আন্দোলনে বিএনপির পাশে ছিল, এমনকি ৫ আগস্টের পরও অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে সেই দলগুলোর কয়েকজন শীর্ষ নেতার জন্য বেশ কিছু আসন ফাঁকা রেখেছে দলটি। জোটগতভাবে আসন ভাগাভাগির সময়ে ওইসব আসনে বিএনপি শেষ পর্যন্ত কাকে বেছে নেবে তা এখন দেখার বিষয়। এছাড়া জোটগতভাবে বণ্টনের পর বাকি আসনে দলের অবশিষ্ট ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়া হবে। এর মধ্যে এমন কিছু আসন এখনো ফাঁকা রাখা হয়েছে যেখানে একাধিক যোগ্য প্রার্থীর মধ্যে কাকে মনোনয়ন দিলে জিতে আসা সহজ হবে সেটি আরও যাচাই করে দেখা হচ্ছে। আবার অনেক আসনে এখন একক প্রার্থী ঘোষণা করা হলে দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি ঘটতে পারে-এমন আশঙ্কা থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। দলের নির্ভরযোগ্য একাধিক সূত্র যুগান্তরকে এমনটি জানিয়েছে। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজন...
Read more
এইমাত্র পাওয়াঃ বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসনে অগ্রধিকার পাবেন যারা
November 08, 2025

২হঠাৎ ১১৩ আসনে প্রার্থী বদল করলো বিএনপি। নতুন প্রার্থী তালিকা দেখে নিন।
November 06, 2025
Image
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ১১৩ আসনে নতুন প্রার্থী অন্তর্ভুক্ত করা হয়েছে সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তালিকা ঘোষণা করেন। নতুন প্রার্থীদের মধ্যে নতুন মুখের সঙ্গে দলীয় হেভিওয়েট প্রার্থী যেমন বেগম খালেদা জিয়া, তারেক রহমানও রয়েছেন। উল্লেখযোগ্য নতুন মনোনীতদের মধ্যে আছেন: দিনাজপুর: দিনাজপুর-১ – মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ – মো. সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ – বেগম খালেদা জিয়া, দিনাজপুর-৬ – অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন নীলফামারী: নীলফামারী-২ – এ এইচ মো. সাইফুল্লাহ রুবেল, নীলফামারী-৪ – মো. আব্দুল গফুর সরকার রংপুর: রংপুর-১ – মো. মোকাররম সুজন, রংপুর-৩ – মো. সামসুজ্জামান সামুকুড়িগ্রাম ও গাইবান্ধা: কুড়িগ্রাম-২ – মো. সোহেল হোসেন কায়কোবাদ, গাইবান্ধা-১ – খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, গাইবান্ধা-২ – মো. আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা-৩ – অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক.

Comments
Post a Comment